মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেদিন শুরু হতে পারে ২০২৬ সালের রমজান মাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের কোটি কোটি মানুষ পবিত্র ও মহিমান্বিত রমজান মাসের জন্য অপেক্ষা করেন। আসন্ন ২০২৬ সালও তার ব্যতিক্রম নয়। রমজান হলো ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন এবং মানুষের মধ্যে ভালোবাসা সৌহায্য ছড়ানোর মাস।

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে— জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি।

রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্ম বিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে।

চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এর ফলে মুসল্লিরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত— সব ঋতুতেই পবিত্র রমজান মাস পেয়ে থাকেন।

সূত্র: গালফ নিউজ

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More