শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার) সকাল ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রহমতখালী খালে পড়ে যায়।

তারা জানান, এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তিনজন এবং জীবিত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এখন পর্যন্ত কারও নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। বাকি আরও একজনের আবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশ–ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সবাইকে উদ্ধার করেছি।’