শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে স্বর্ণের বারসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে স্বর্ণের বারসহ আটক ২

 

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টায় উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো– যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও

চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো ৩২ পিস স্বর্ণের বারের তথ্য দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

জুবায়ের/এসএ/দীপ্ত সংবাদ