সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

Avatar photoAdib Jamal

যশোরের বসুন্দিয়ায় খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্প্রতিবার (২৪ আগস্ট) ভোররাতে বসুন্দিয়া এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে ভোর থেকে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা যায়, খুলনা থেকে ঢাকা এবং উত্তরবঙ্গগামী দুইটি ট্রেন খুলনা রেল স্টেশনে দাড়িয়ে রয়েছে। আরও কয়েকটি ট্রেন দাড়িয়ে আছে নওয়াপাড়া রেল স্টেশনে। এদিকে খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলের কর্মকর্তারা জানান, দ্রুত সংযোগ কাজ শুরু হয়েছে। অচিরেই ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More