শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যমুনা নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যমুনা নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৬) এবং র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ‌্যাল‌য়ের ১০ শ্রেণি ও লিখন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয়রা জানান, সুজয় ও লিখনসহ ৬-৭ বন্ধু মিলে দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। বড় ভাই সুজয় নদীর গভীরে গিয়ে পানিতে ডুবতে শুরু করলে এ সময় সুজয়ের চাচাতো ছোট ভাই লিখন তাকে উদ্ধার করতে গে‌লে সেও পা‌নি‌তে ডুবে যায়। তখন অপর বন্ধুদের চিৎকারে স্থানীয়রা আহতবস্থায় দুই ভাই‌কে নদী থে‌কে উদ্ধার ক‌রে ও উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আসলে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সর জরুরী বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, দুই জনকে হাসপাতা‌লে নিয়ে আসার আ‌গেই তা‌দের মৃত‌্যু হ‌য়।

এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এমি/দীপ্ত