শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মৌমাছি হুল ফুটানোয় প্রাণ হারালো শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৌমাছি হুল ফুটানোয় প্রাণ হারালো শিশু
SONY DSC

মৌমাছি হুল ফুটানোয় মারিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (৭ জুলাই) ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার বাউর খুমা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে।

মারিয়া আক্তার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।

পরিবার সুত্রে জানা যায়, রাতের খাবার শেষে আলমগীর হোসেনের স্ত্রী মরিয়ম মেয়ে মারিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন, গভীর রাতে মৌমাছি মারিয়ার শরীরে বিভিন্ন স্থানে হুল ফুটায়। শিশুর মুখ, হাত ও পায়ের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা গেছে। শুক্রবার সকালে মারিয়াকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে সে বাড়িতেই মারা যায়।


পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রবাসী আলমগীরের মেয়ে মৌমাছির বিষাক্ত হুলে মারা গেছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ