শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে শিশু হত্যা, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে শিশু হত্যা, গ্রেপ্তার ২

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে সার্জিকাল টেপ পেচিয়ে হাত–পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস (৫) হত্যাকান্ডের ঘটনায় মো. আকবর শেখ (২৩) ও ‍হিজবুল্লাহ শেখ (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকবর শেখ মোল্লাহাটের কচুড়িয়া গ্রামের আসাদ শেখের ছেলে ও হিজবুল্লাহ একই গ্রামের আফজাল শেখের ছেলে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।

লিশ সুপার আবুল হাসনাত খান জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ জানিয়েছে শিশু আহসানের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশু আহসানকে নির্মম ভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা মো. কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আমাদের তদন্ত অভ্যাহত রয়েছে।

শিশুটি বলাৎকার হয়েছে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিক ভাবে সেটা ধারনা করে ছিলাম। তবে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসান এর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আহসান বিশ্বাস নড়াইল জেলার চরশুক্তাইল গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। কামরুজ্জামান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সড়াইডাঙ্গা ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকতার সুবাদে সেখানেই থাকেন। শিশু আহসান তার মায়ের সাথে মোল্লাহাটে নানা বাড়ীতে থাকতো।

 

মামুন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ