শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

মেহেরপুর গাংনীতে বিষাক্ত সাপের কামড়ে সালমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে সাপে দংশন করে।

সালমা গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের রাসেল আহমেদের স্ত্রী ও রামনগর গ্রামের পশ্চিম পাড়ার মিনারুল ইসলাম জিন্নাতের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের পাশে পুঁইশাক তুলতে গেলে তাকে সাপের কামড় দেয়। সালমার চিৎকারে এলাকাবাসী এসে বুঝতে পারে তাকে সাপে কেটেছে।

স্থানীয়রা উদ্ধার করে তাকে ওঁঝার কাছে নিয়ে যায়। এক ঘন্টার চেষ্টা করার পর সালমা অসুস্থ হয়ে পড়লে ওঁঝা জানাই সালমা হার্ট অ্যাটাক করেছে।

পরে তাকে বামন্দী আল শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

কুষ্টিয়া জেলা হাসপাতালে নেয়ার পথে মিরপুর নামক স্থানে সালমা খাতুনের মৃত্যু হয়।

 

এসএ/দীপ্ত নিউজ