শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, জানালেন নামও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা, জানালেন নামও!

চলতি বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা–বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। দীপাবলি‘র উপহার হিসেবে তারকা দম্পতি প্রকাশ্যে আনলেন মেয়ের পায়ের ছবি। পাশাপাশি ঘোষণা করলেন রাজকন্যার নামও।

শুক্রবার (১ নভেম্বর) মেয়ের নাম প্রকাশ করেছেন তারা। সঙ্গে জুড়ে দিয়েছেন মেয়ের পায়ের ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দীপিকা লিখেছেন, দুয়া পাড়ুকোন সিং’। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। কারণ আমাদের প্রার্থনার উত্তর আমাদের কন্যা। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ। দীপিকা ও রণবীর।’.

ছবিটি শেয়ার করতেই মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। ছবিতে ভালোবাসা জানিয়েছেন আলিয়া ভাট, নকুল মেহতা, আলিম হাকিম, ডিয়ানা পেন্টি, পত্রলেখা, শালিনী পাণ্ডে প্রমুখ তারকারা।

প্রসঙ্গত, ২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং করার সময় দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর লেক কোমোতে রাজকীয়ভাবে দীপিকা ও রণবীর বিয়ে করেন।

 

এসএ