শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেট্রোরেলের আরও ২টি স্টেশন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেট্রোরেলের আরও ২টি স্টেশন চালু
মেট্রোরেল

চালু হলো মেট্রোরেলের আরও ২টি স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল অংশের প্রথম পর্বের ৯টি স্টেশনই খুলে দেয়া হলো। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় বাকি এ দুটি স্টেশন।

এদিকে, আগামী ৫ এপ্রিল থেকে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ট্রেন। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে মেট্রোরেল।

ডিসেম্বরে সীমিত পরিসরে স্বপ্নযাত্রার শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি স্টেশন দিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রথম পর্বের নয়টি স্টেশনই সচল হলো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

 

আফ/দীপ্ত সংবাদ