শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেঘনায় বেড়েছে জোয়ার, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেঘনায় বেড়েছে জোয়ার, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা–এর প্রভাবে নোয়াখালী জেলার উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। হুমকির মুখে আছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে শনিবার (১৩ মে) সকাল থেকে সারা দেশের নৌ–যোগাযোগ বন্ধ আছে। ফলে হাতিয়াসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। সোনাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাজমারা টাংকির ৫৪ নং স্লুইসের বেড়িবাঁধটির বিভিন্ন স্থানে ভাঙ্গা থাকায় বড় জোয়ার এলে বেড়িবাঁধসহ স্লুইসটি তলিয়ে যেতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, ‘৮১ বর্গকিলোমিটার আয়তনের নিঝুম দ্বীপ ইউনিয়নে কোনো বেড়িবাঁধ নেই। ফলে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে নিঝুম দ্বীপের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ঘূর্ণিঝড় মোখায়ও নিঝুমদ্বীপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশংকা করছি।‘

হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলু বলেন, ‘নলচিরা এলাকায় বাতাসের গতিবেগ অনেক বেড়ে গেছে। আমার ইউনিয়নে ৪ কিলোমিটার বেড়িবাঁধ আছে। জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে গেলে নলচিরার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।‘

জানা যায়, হাতিয়ার মোট ১১০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে। এর মধ্যে কয়েকটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ।

আফ/দীপ্ত সংবাদ