শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মূল্য তালিকা না থাকায় দুই আড়তদারকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মূল্য তালিকা না থাকায় দুই আড়তদারকে জরিমানা

ফেনীতে কাঁচা বাজারের আড়তে মূল্য তালিকা ও পাকা ভাউচার না থাকায় দুই আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ফেনী শহরের বড় পাইকারি কাঁচা বাজার দাউদপুর এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া।

ভোক্তা অধিকার জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে দুপুরে ফেনী শহরের দাউদপুর এলাকার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মুল্য তালিকা প্রদর্শন না করায়, ও ভাউচার সংরক্ষণ না করায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি হলো সোনাগাজী বানিজ্যালয়, যাকে ৫ হাজার ও মেসার্স সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আল–মামুন/এসএ/দীপ্ত নিউজ