শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ৬ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ৬ জন নিখোঁজ

 

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ছয়জন জন নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের সীমানাধীন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিখোঁজ ব্যাক্তিরা হলেন, মফিজুল ইসলাম স্ত্রী সুমনা (২৮), দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেদৌস (৩)। কাজী বুরহান উদ্দিনের মেয়ে মারওয়া (৬)। তারা মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের কাজী বাড়ির বাসিন্দা। অপর দুইজন সাব্বির হোসেন (৪২) তার ছেলে ইমাত হোসেন (২)। তারা দুইজন মফিজুল ইসলামের শ্বশুর বাড়ির লোকজন।

মফিজুল জানান, শ্বশুর বাড়ি ও পরিবারের লোকজন নিয়ে গজারিয়া থেকে ঘুরতে বের হন। সন্ধ্যা হলে পরিবারের লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডটি ট্রলারে উপর উঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ট্রলার ডুবে যায়। এর মধ্যে ট্রলার চালকসহ ছয়জন সাঁতরিয়ে আশপাশের ট্রলারে উঠে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

কলাগাচিয়া নৌ–পুলিশ ফাঁড়ি (বন্ধন নারায়ণগঞ্জ) ইনচার্জ মোহাম্মদ হাবীবুল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে আমরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। রাত ও নদীতে প্রচুর ঢেউ থাকায় আমরা উদ্ধার অভিযান ভালোমতো করতে পারছি না।

 

এসএ/দীপ্ত নিউজ