শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তি পেল নতুন ওয়েব ফিল্ম ‘শহরে অনেক রোদ’ টিজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তি পেল নতুন ওয়েব ফিল্ম ‘শহরে অনেক রোদ’ টিজার
শহরে অনেক রোদ

অবশেষে অনেক প্রতীক্ষার পর জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, সাবিলা নূর অভিনীত ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’ এর টিজার মুক্তি পেয়েছে। যেখানে জনপ্রিয় খায়রুল বাসার বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।

আসছে ঈদে মুক্তি পাবে মিজানুর রহমান আরিয়ানের নতুন ওয়েব ফিল্ম ‌‘শহরে অনেক রোদ’। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট।
ছবির গল্পটা অনেকটা এমন, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে!

অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি!

নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক মনে।

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ফিল্মটি।