শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তির আগেই পাঁচ দেশে নিষিদ্ধ ‘ফাইটার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তির আগেই পাঁচ দেশে নিষিদ্ধ ‘ফাইটার’
যে কারণে পাঁচ দেশে নিষিদ্ধ হৃতিক-দীপিকার 'ফা্ইটার' ।

 

একসঙ্গে পর্দা মাতাতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পাবে তাদের অভিনীত সিনেমা ‘ফাইটার’।

কিন্তু তার আগেই পাঁচ দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলো এ ঘোষণা দিয়েছে।

জানা গেছে, গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। পরে মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না এটি।

বিষয়টি নিয়ে এক প্রতিবেদনে জানানো হয়, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা এখনও জানা যায়নি। তবে সিনেমাটিতে এমন কিছু রয়েছে যেটা নিয়ে সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে।

আরও পড়ুন: জুয়া খেলার প্রভাব নিয়ে ছবি ‘শেষ বাজি’

‘ফাইটার’ সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি ও দীপিকা পাড়ুকোন রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়।

‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

উল্লেখ্য, ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো– কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান।

আরও পড়ুন: ভারতের ‘জীবন কৃতি সম্মান’ পেলেন লিয়াকত আলী লাকী

 

এসএ/দীপ্ত নিউজ