শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল: জেসিয়ার পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল: জেসিয়ার পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

কম্বোডিয়া ও থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত মডেল–অভিনেত্রী জেসিয়া ইসলাম।

বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরার মুকুটটি জিততে পারেননি জেসিয়া তবে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন বাংলাদেশের এ সুন্দরী।

বাংলাদেশি এই মডেল কখনও পোশাকের মাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন, আবার কখনও পোশাক–পরিচ্ছদে ছিল প্রতিবাদের বার্তা। বিশ্বমঞ্চে তিনি তুলে ধরেছেন জুলাই–আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের একগুচ্ছ স্লোগান। মূলত গণঅভ্যুত্থানের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া।

সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।

মঞ্চের সেই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জেসিয়া লিখেন, ‘সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।’

জেসিয়া বলেন, ‘এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামে “মিস চার্ম” প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো, আমার বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা। আমার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নামটাই উচ্চারিত হয়। সবাই যেন বাংলাদেশকে মনে রাখে, এটাই স্বপ্ন।’

উল্লেখ্য, ২৫ অক্টোবর শেষ হওয়া মিস গ্র্যান্ড ২০২৪–এর বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।

 

এসএ