শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও শিশু স্বাস্থ্য সেবায় চালু হলো আল-মানার স্পেশালাইজড হাসপাতাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মা ও শিশু স্বাস্থ্য সেবায় রাজধানীর সাতমসজিদ রোডে চালু হলো আলমানার স্পেশালাইজড হাসপাতাল। সোমবার (২০ মার্চ) সকালে লালমাটিয়ার সাতমসজিদ রোডে ১৪তলাবিশিষ্ট সম্পূর্ণ ভবনে মা ও শিশু সাভির্স নিয়ে এ হাসপাতাল উদ্বোধন করা হয়।

হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ধাত্রীবিদ্যা ও গাইনিকোলজি পেশায় নিয়োজিত পেশাজীবীর শিক্ষক অধ্যাপক ডা. টি.. চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিপিএসএর প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সানাওয়ার হোসাইন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট মেডিকেল শিক্ষাবিদ, গবেষক ও স্বাস্থ্য প্রশাসক প্রফেসর ডা. আবু খলদুন আলমাহমুদ, হাসপাতালের ভাইস চেয়ারম্যান মো. সরওয়ার জাহান চৌধুরী, হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডা. সুলতান আহমেদ, বিশিষ্ট গাইনিকোলজিস্ট অধ্যাপক ডা. এস আর বেগম ,অধ্যাপক ডা. সুরাইয়া বেগম ও অধ্যাপক ডা. মাসুদা বেগম রানুসহ হাসপাতালের সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার ও সম্মানিত কনসালটেন্টবৃন্দ। 

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More