শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহ’ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহ’ত

মালদ্বীপের রাজধানী মালের একটি বহুতল ভবনের গ্যারেজে সঙ্ঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন বিদেশি শ্রমিক। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক, বাকি ৯ জন ভারতীয়। আরেক বাংলাদেশি শ্রমিক এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মালে শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। এদিকে প্রতিবেশীরা বলছেন, বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন। তারা বেশ কয়েকবার ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন।

আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।হতাহতদের উদ্ধারে অন্য তলায়ও চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।