দীপ্ত নিউজ
বাংলাদেশ

মারা গেছেন কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মারা গেছেন কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী

বাসায় দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, দগ্ধ বাবুল কাজী বিকেলে মারা গেছেন। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রথম থেকেই আইসিইউতে ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

এর আগে গতকাল শনিবার (১৮ জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ–ব্লকের বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে দগ্ধ হন বাবুল কাজী।

 

আল