শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ভূমিহীনরা পাচ্ছেন ৩৬৭ টি ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে ভূমিহীনরা পাচ্ছেন ৩৬৭ টি ঘর

মানিকগঞ্জে আশ্রয়হীন প্রকল্প-২ এর আওতায় পাঁচটি উপজেলার ভূমিহীন-গৃহহীন ৩৬৭ টি পরিবারকে ঘর দেওয়া হবে।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আব্দুল লতিফ প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলার ঘিওর ও সাটুরিয়া উপজেলা আগেই ভূমিহীন-গৃহহীন ঘোষনা করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) বাকি পাঁচটি উপজেলার ৩৬৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। মানিকগঞ্জ সদর উপজেলায় ৩১ টি, সিংগাইর উপজেলায় ১৬৩ টি, হরিরামপুর উপজেলায় ৭৭ টি, শিবালয় উপজেলায় ৬২ টি ও দৌলতপুর উপজেলায় ৩৪ টি পরিবারকে ঘর দেওয়া হবে।

জেলায় তালিকা অনুযায়ী ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ছিলো ১ হাজার চারশো ৩৩ টি। পরে যাচাই বাছাই শেষে হালনাগাদ করে পরিবারের সংখ্যা হয় ১ হাজার চারশো ৪৫ টি। তালিকাকৃত এসব পরিবারের মাঝে ৮৫১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যে ২২৭ টি ঘর প্রদান করে পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করা হবে।

এ সময় সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জোত্বিশর পাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত