শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাদকদ্রব্য নির্মূলে নীরব প্রতিবাদস্বরূপ শাকিবের সাইকেলিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদকদ্রব্য নির্মূলে নীরব প্রতিবাদস্বরূপ শাকিবের সাইকেলিং

দিনাজপুরের সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর শওকত হোসেন শাকিব (১৬) এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে।

সমাজের যুব সমাজকে ধ্বংসকারী মাদকদ্রব্য ও ইভটিজিং এর নীরব প্রতিবাদস্বরূপ সামাজিক আন্দোলন হিসেবে কিশোর শাকিব ৩০–৩৫ জনের সাইকেলিং গ্রুপ তৈরি করেছে।

সম্প্রতি সময়ে একাই মাদক ও ইভটিজিং এর নীরব প্রতিবাদস্বরূপ গত ২৩ জুলাই সাইকেল চালিয়ে দিনাজপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ১৫টি জেলা অতিক্রম করে আবার দিনাজপুরে পৌঁছে গিয়েছেন কিশোর শাকিব।

শাকিব দিনাজপুর পৌর এলাকার রামনগরের জুয়েল ইসলামের ছোট ছেলে।

শাকিব বলেন, তার এই সামাজিক আন্দোলনের উৎসাহ দিয়েছেন তার পরিবার এবং তার একমাত্র ভাই। তাদের অনুপ্রেরণাতেই এই সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন শাকিব।

শাকিব আরও বলেন, বয়সে তরুণ হলেও সমাজের বেশ কিছু অবক্ষয় নিয়ে এখন থেকেই আমাকে ভাবিয়ে তুলেছে। চোখের সামনেই সমবয়সী অনেক ছেলেরাই মাদকাসক্ত হয়ে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে বিপথগামী হয়ে পড়ছে। তাদেরকে সুপথে ফিরিয়ে আনা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের এই অবক্ষয় থেকে যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই আমার এই ছোট্ট প্রতিবাদ সাইকেলিং।

দিনাজপুর থেকে ঢাকা যেতে আমাকে বেশ কিছু ব্যাক পেতে হয়েছে। এক টানা সাইকেল চালানো অনেকটাই কঠিন কাজ, মাঝেমধ্যে পা ফুলে যেত। আবার ক্লান্ত হয়ে পড়তাম সামান্য কিছু পানি এবং নাস্তা খেয়ে আবার সাইকেল চালানোর কাজটি চালিয়ে যেতাম। এভাবেই গত ১০ জুলাই থেকে দিনাজপুর থেকে যাত্রা শুরু করি এবং তিন দিনের মধ্যেই ঢাকায় পৌঁছে যাই। আবার ২৩ তারিখে যাত্রা শুরু করে ২৫ তারিখে এই দিনাজপুরে পৌঁছাতে পেরেছি।

এছাড়া আরও বলেন, আমার এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে আমাদের দিনাজপুরের সাইকেলিং গ্রুপের সকল সদস্য বন্ধুরা রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সমাজের অবক্ষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজের হানাহানি, দুর্নীতি, অনিয়ম দূর করার জন্যই আমাদের এই নিরব প্রতিবাদ অব্যাহত থাকবে।

শায়লা/ দীপ্ত নিউজ