দীপ্ত নিউজ
খেলা

মাগুরায় সাকিবের ঈদের নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় সাকিবের ঈদের নামাজ আদায়

মাগুরায় নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় ঈদ জামাতে হাজারো মুসল্লির সাথে নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেটের টি–টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

সাকিব আল হাসানের সঙ্গে আরও নামাজ আদায় করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

নামাজ শেষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাকিব আল হাসান,জেলা প্রশাসক ও পৌর মেয়র।

জেলায় এ বছর ৪৬৪ টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

এমি/দীপ্ত