শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ২
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শাহিন শেখ (২৮) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আশিক ও সুজা।

সোমবার (৯সঅক্টোবর) সকাল ৯ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন শেখ মাগুরা সদরের পারলা বেলতলা এলাকার বাদশা শেখ এর ছেলে। আহত আশিক ও সুজাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মোটরসাইকেল আরোহী আহত আশিক বলেন, রাতে শাহিনসহ আমরা তিনজন শ্রীপুরের আমতৈল এলাকায় একটি মাছের ঘের পাহারা ও দেখভাল করার জন্য রাতে ছিলাম। সকালে বাড়ি ফেরার পথে রাধানগর এলাকায় একটি মোটরসাইকেল কে সেভ করতে গিয়ে মোটর চালিত ভ্যানে ধাক্কা লাগে।

এই ঘটনার তদন্তে থাকা তদন্তকারী কর্মকর্তা এস আই রবিউল বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। মরদেহর সুরহতাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ