শিরোনাম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় নদী থেকে ছাত্রলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় নদী থেকে ছাত্রলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার

মাগুরায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে ছাত্রলীগ নেতার ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাগুরা শহরের নিজনান্দুয়ালী শেখ পাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত আরিয়ান মল্লিক সাব্বির (১৬) নিজনান্দুয়ালী শেখ পাড়া এলাকার কালাম শেখ এর ছেলে। তার বড় ভাই উচ্ছ্বাস উজ জামান রাব্বী মাগুরা সরকারি হো. শ. সো. কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক।

সাব্বির এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সাব্বিরের বন্ধু রায়হান শেখ বলেন, ‘আমি, আপন ও সাব্বিরসহ আমরা কয়েকজন নদীর পাড়ে বসে ছিলাম। এ সময় পুলিশের উপস্থিতিতে আমরা ভয়ে দৌড় দেয়। সাব্বির নবগঙ্গা নদীতে পড়ে যায়। রাত ১ টার দিকে এলাকাবাসীর সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।‘

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ বলেন, ‘ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে ঐ এলাকায় পুলিশের একটি টিম গিয়েছিল। তবে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়েছে কিনা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

 

আফ/দীপ্ত নিউজ