শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় ঈদের জামাতের জন্য প্রস্তুত ৪৬৪ ঈদগাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় ঈদের জামাতের জন্য প্রস্তুত ৪৬৪ ঈদগাহ
oppo_0

মাগুরায় ঈদের জামাতের জন্য ৪৬৪টি ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২২৮টি, শালিখা উপজেলায় ৪২টি, মহম্মদপুরে ১১২, ও শ্রীপুরে ৮২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে। প্রধান জামাতে ইমামতি করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়রসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া সকাল সাড়ে ৮টার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

তবে, বৃষ্টি হলে জেলায় প্রায় ২ হাজার ৩০০ মসজিদ প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মো. কাশেমুর রহমান শ্রাবণ/এমবিআর