শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় ইজিবাইক সমিতির সভাপতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ইজিবাইক সমিতির সভাপতি আটক

 

মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ তিনজনকে আটক এবং তাদের কাছে থাকা দুইটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাদেরকে আটক ও ইজিবাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছেন শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ এবং সহযোগি সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।

মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতের পুলিশ শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালায়। তার প্রেক্ষিতে আজ জাকারিয়া ও তার ভাইয়ের পরিচালনায় থাকা গ্যারেজ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানা তাদেরকে আদালতে প্রেরণ করে।

 

এসএ/দীপ্ত নিউজ