শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মহেশপুরে স্বর্ণের বার ও পিস্তলসহ ২ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মহেশপুরে স্বর্ণের বার ও পিস্তলসহ ২ জন আটক
মহেশপুরে স্বর্ণের বার, মোবাইল ও পিস্তলসহ আটককৃত দু্ই জন .

মহেশপুরের খালিশপুরস্থ ৫৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে ৭টি স্বর্ণের ফ্লাট বার, বিভিন্ন ব্যান্ডের ৫৬টি এনড্রয়েড মোবাইল, ভারতীয় তৈরী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ পারভেন রানা জানান, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবননগর মোল্যাবাড়ী মোড় থেকে জুয়েল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করলে তার থেকে টেপ দিয়ে মোড়ানো ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা দক্ষিনচাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৮২৯.২৭ গ্রাম, যার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

অপর দিকে গত শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর চ্যাংখালী নামক স্থানে অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় তৈরী ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃত আলা–আমিন দিনাজপুর জেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

এছাড়াও গত মঙ্গলবার (২২ মার্চ) জীবননগর থানার গয়েশপুর মেইন রাস্তার পাশ হইতে মালিক বিহীন বিভিন্ন ব্যান্ডের ৫৬টি এনড্রয়েড মোবাইল, ১৪৪টি এনড্রয়েড ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ, পিস্তল ও মোবাইল ফোন আইনি প্রক্রিয়া শেষে জেলা ট্রেজারী অফিসে জমা দেয়াসহ আসামী থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এফএম/দীপ্ত সংবাদ