শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মহেশপুরে সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহেশপুরে সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

ঝিনাইদহের মহেশপুরে বিজিবি–বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বামহেশপুরে সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠকভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার মাটিলা সীমান্তে বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

মো. রফিকুল আলম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি–বিএসএফ এর উপস্থিত সব সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২.৫ কিলোমিটার হেঁটে পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

সোহাগ/ইএ