শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মনোনয়ন জমা দিলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মনোনয়ন জমা দিলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী

পাবনা–২ (সুজানগর–বেড়ার একাংশ-) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগীত তারকা ডলি সায়ন্তনী।

মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে তিনি পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন নেতা–কর্মী দলে যোগ দেন। তাঁদের মধ্যে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন জমা শেষে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর আমি ভেবে দেখলাম মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএম এর হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাবো। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে আশাকরি পাবনা ২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে। পাবনার সুজানগরে আমার দাদার বাড়ী আমার বংশের অনেকেই আছে। অনেক অত্মিয় স্বজন ও ভক্ত রয়েছে। বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদি ডলি বলেন নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে।

পাবনা–২ (বেড়া–সুজানগর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, ‘ডলি সায়ন্তনীর মতো তারকা শিল্পী নির্বাচনে আসছেন এটা ইতিবাচক হিসেবে দেখছি। এমন সেলিব্রেটিরা নির্বাচনে এলে তাঁরা অনেক ভোটার আনতে পারবেন বলে আমরা মনে করি। এটা খুবই ভালো খবর। আমরা তাঁকে স্বাগত জানাই। প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

উল্লেখ্য: জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা–২ আসন বর্তমানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন।এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদ সহ বেশ কয়েকটি দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন: আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন যেসব তারকা

শামসুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ