শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মঙ্গলবার দিনের তাপমাত্রা বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মঙ্গলবার দিনের তাপমাত্রা বাড়বে

সারাদেশে মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আগামীকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথম দিকে দেশের উত্তর–পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।