কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নির্বাচন ও গণভোটে ৩টি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানে ভোট স্থগিত চেয়ে আবেদন করেছে ১১ দলীয় জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩টি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানে ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

৩ আসন হলো–কুমিল্লা–৮, শরীয়তপুর–২ ও পটুয়াখালী–১।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে ‎প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে জোট প্রতিনিধি দল।

পরে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী সহকারী সেক্রটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, কুমিল্লা–৮, শরীয়তপুর–২, পটুয়াখালী–১ এসব আসনের অধিকাংশ কেন্দ্রে ভোট হতে পারেনি এবং নির্ভয়ে–নির্বিঘ্নে ভোটাররা উপস্থিত হতে পারেননি। এ ৩ আসনের যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। ওই কেন্দ্রগুলোতে নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রায় শতাধিক ভিডিও ফুটেজের লিংক ও মিডিয়ার ফুটেজ লিংক নির্বাচন কমিশন‘কে দেয়া হয়েছে। সিল মারা, জাল ভোট, ভয়ভীতি দেখানো এ ধরেন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় আছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More