দীপ্ত নিউজ
বাংলাদেশ

সর্বোচ্চ ৩ মাস মেয়াদি ‘সিঙ্গেল এন্ট্রি’ ভিসা দিবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সর্বোচ্চ ৩ মাস মেয়াদি ‘সিঙ্গেল এন্ট্রি’ ভিসা দিবে যুক্তরাষ্ট্র
মার্কিন ভিসা

মা‌র্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, তা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়—

১. ভিসা ইন্টারভিউ পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে ‘pay.gov’–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন।

২. ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।

৩. সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল–এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

৪. নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে হবে।

৫. দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আর অর্থ ফেরত দেওয়া হবে। (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা, নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা।)

এর আগে, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। এছাড়া ৭ জানুয়ারি বাংলাদেশকে ‘ভিসা বন্ড’ তালিকাতে যুক্ত করে দেশটি। বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয় ২১ জানুয়ারি।

 

এসএ