শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ভালোবাসার টানে মিশরীয় তরুণী নোয়াখালীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভালোবাসার টানে মিশরীয় তরুণী নোয়াখালীতে

ভাষা-সংস্কৃতির ভেদাভেদ ভুলে গোলাম সারোয়ার বাবু (২৬) নামে এক যুবককে বিয়ে করে সুদুর মিসর থেকে বাংলাদেশে এসেছেন দালিয়া নামে এক মিসরীয় তরুণী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মিশরীয় তরুণী ডালিয়া সেনবাগের নবীপুরে আসেন। সারোয়ারের বাড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে।  জানা যায়, তারা ২০২০ সালে মিশরে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম বাংলাদেশি স্বামীর সঙ্গে শশুর বাড়ি আসেন ডালিয়া।

নোয়াখালীর যুবক গোলাম সারোয়ার বাবু ২০১২ সালে জীবিকার সন্ধানে মিসর যান। সেখানে একটি গার্মেন্টেসে চাকরি নেন। মিসরী তরুণী দালিয়াদের বাসার পাশেই থাকতেন বাবু। দালিয়ার ভাইয়ের সঙ্গে বাবুর বন্ধুত্ব ছিল। এ সুবাধে মাঝে মধ্যে দালিয়াদের বাসায় যাতায়াত ছিল।

এক সময় বাবু ডালিয়াকে তার ভালো লাগার বিষয়টি জানান। এতে ডালিয়া রাজি হলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের দিকে দালিয়ার পরিবারে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবারের কেউই রাজি হননি।

গোলাম সারোয়ার বাবু বলেন, শ্বশুরবাড়ি ঘুরে দেখতে দালিয়া বাংলাদেশে এসেছে। আমরা বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছি। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে আমার বাবা-মা আনন্দিত।

কিছুটা বাংলা বলতে শিখেছেন দালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ আমার ভালো লাগে। এটা আমার স্বামীর দেশ। এ দেশকে ভালোবাসি। তবে মাংসের চেয়ে আলু তার বেশি পছন্দ বলেও মন্তব্য করেন এই তরুণী।