শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভালোবাসার টানে ফেনীতে মার্কিন নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালোবাসার টানে ফেনীতে মার্কিন নারী

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রণয়। সেই প্রণয় বিয়ের বন্ধনে পরিণত করতে মনোভাব পোষণ করে দুজন। প্রেমিকের বাড়ি বাংলাদেশে। প্রেমিকার বাড়ি যুক্তরাষ্ট্রে। তবে বাধ সাধে বয়স ও ধর্ম। অবশেষে সব কিছুকে চাপিয়ে সোমবার (৩ জুন) দুপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই প্রেমিক যুগল।


ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের জন্য এই মার্কিন নারী খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর সেন্ডোরার নাম রাখা হয়েছে লামিয়া। আদালত সূত্রে জানা গেছে, রাজু ও সেন্ডোরা আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন।

গ্রামের ব্যবসায়ী জামশেদ আলম রাজু (২৫) ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। মার্কিনি সেন্ডোরা ব্রোক্সের (৫৫) বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। সেন্ডোরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা।

জামশেদ আলম রাজু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৮ সালে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। এজন্য গত ১ জুন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে সেন্ডোরা।

ফেনীর রাজু আরও বলেন, সেন্ডোরা আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে–দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। সে আমার জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে।

সেন্ডোরা (লামিয়া) বলেন, আমি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে।

এদিকে বিদেশি বধূকে দেখতে রাজুর বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী ও রাজুর স্বজনরা।

এজে/আব্দুল্লাহ–আল–মামুন/ফেনী/দীপ্ত সংবাদ