শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে অবৈধ অভিবাসন, পাঁচ বাংলাদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে অবৈধ অভিবাসন, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
সংগৃহীত ছবি

ভারতের আগ্রায় অবৈধভাবে বসবাসের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন: ইব্রাহিম শেখ, মোহাম্মদ আজিজুর গাজী, রাজু শেখ, জান্নাত আরা বেগম ও মুক্তা শেখ। তারা বাংলাদেশের যশোর ও খুলনা জেলার বাসিন্দা।

ইন্ডিয়া টুডে বলছে, আজিজুল গাজী নামের এক ব্যক্তি ওই পাঁচ বাংলাদেশিকে ভারতে নিয়ে যান। গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন গাজী ও তার স্ত্রী জান্নাত আরা বেগম। তারা অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করে আগ্রায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে স্বীকার করেন।

গ্রেফতারের সময় বাংলাদেশিদের কাছ থেকে ভারতের ভুয়া আধার কার্ড, মোবাইল ফোন ও রেলের টিকিটও উদ্ধার করা হয়েছে। এছাড়া জান্নাত বেগমের কাছ থেকে একটি পাসপোর্ট জব্দ করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এটিএস নবীন অরোরা বলেন, ‘জাল নথি তৈরি, প্রতারণা ও বিদেশি আইনের আওতায় বাংলাদেশ থেকে আসা ৫ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত জান্নাত আরা বেগম তিন মাস আগে ভারতে আসেন। তার বৈধ ভিসা আছে। জান্নাত আরা বেগমের স্বামী আজিজুর গত তিন বছর ধরে আগ্রায় বসবাস করছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের ভারতে নিয়ে আসার জন্য একটি চক্রের অংশ হিসাবে কাজ করে। তাদের আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনও রয়েছে।

গ্রেফতার বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য ভারতের নিরাপত্তা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত