শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ভয়াবহ দুর্ঘটনায় সংগীতশিল্পী-অভিনেত্রীসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভয়াবহ দুর্ঘটনায় সংগীতশিল্পী-অভিনেত্রীসহ নিহত ৯

 ভারতের বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্র নায়িকা আঁচল তিওয়ারিসহ মোট নয়জন নিহত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অভিনেত্রী আঁচল তিওয়ারি ছাড়াও ভোজপুরি ইন্ডাস্ট্রির সংগীতশিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে, অভিনেত্রী সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ড মারা গেছেন। এরা সবাই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সংগীতশিল্পী ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কাইমুরের দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

এদিকে একঝাঁক তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানায় এলাকায় এনএইচ ২–এ দেবকালীর কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।