দীপ্ত নিউজ
অন্যান্য

ব্রিকসের সদস্যপদ পেতে আমরা চেষ্টা করিনি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রিকসের সদস্যপদ পেতে আমরা চেষ্টা করিনি: প্রধানমন্ত্রী
pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। ব্রিকসের সদস্যপদ পেতে আমরা চেষ্টা করিনি। কাউকে বলিও নাই।’

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, `বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চাইনি, চেষ্টাও করেনি।’

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, `এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের অপজিশন থেকে খুব হতাশ যে আমরা সদস্যপদ পাইনি। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না এটা ঠিক না। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে মর্যাদা আমরা তুলে ধরেছি, সেখানে আমাদের সে সুযোগ আছে।‘

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ