শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ার আজাদ হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আজাদ হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ

প্রায় এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় ৪ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ২৭ আসামীর মধ্যে ৭ জন যাবজ্জীবন ও ১৬ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক হালিম উল্লাহ চৌধুরীর আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও সাজাপ্রাপ্তদের সাজা বৃদ্ধির আবেদনের কথা জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পরিবার।

তবে এমন রায়ে ন্যায়বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করবে বলে জানান আসামির স্বজনরা। দলীয় বিরোধের জেরে ২০১২ সালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ–সভাপতি এ কে এম ইকবাল আজাদ।

পরে তার ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮–১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে ২৯ নেতা–কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আসামিদের মধ্যে দুজন মারা গেছেন, আর পলাতক ছিলেন ছয়জন।

রুনা/ আল / দীপ্ত সংবাদ