শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই কন্যাসহ স্বামী–স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যা।

শনিবার (২৭ জুলাই) রাতে পৌর এলাকার বিজয়পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২) তার স্ত্রী জান্নাত বেগম (২২) বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৭ জুলাই) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে বাড়িতে লোকজনের কোন সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতদের মরদেহ দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা।


নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন,
শনিবার রাত ১০টার পর কোন এক সময় তারা আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হবে। মরদেহ উদ্ধার শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রিফাত/এজে/ব্রাহ্মণবাড়িয়া