শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্যারিস্টার সায়েমের ‘ল’ টেম্পল’ উদ্বোধন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যারিস্টার সায়েমের ‘ল’ টেম্পল’ উদ্বোধন আজ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পল‘ (Law Temple)-এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ।

শুক্রবার (২০ জুন) দুপুর ২.৩০ মিনিটে রাজধানী বিজয় নগরের জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারের ১১ তলায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চেম্বারটির কার্যক্রম শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, খবরের কাগজ পত্রিকার ডেপুটি এডিটর এনাম আবেদীন এবং দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন।

উদ্বোধনী আয়োজন সম্পর্কে হেড অব চেম্বার্স ব্যারিস্টার মো. সায়েম বলেন, “মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ল’ টেম্পলের যাত্রা শুরু হচ্ছে। দেওয়ানি, ফৌজদারি ও কর্পোরেটসহ আইনের বিভিন্ন শাখায় আমরা সেবা প্রদান করব। শুধু পরামর্শ নয়— আইন, মানবাধিকার ও নাগরিক অধিকারের প্রশ্নে এই প্ল্যাটফর্ম হবে মানুষের কণ্ঠস্বর। দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ল’ টেম্পল সক্রিয় ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, বর্ণাঢ্য এ আয়োজনে কেক ও ফিতা কাটা, দোয়া মাহফিল, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে। আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখকসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হবে।

 

মাসউদ/এসএ