শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে বোমা অপসারণে পুলিশ সদস্যসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরিশালে বোমা অপসারণে পুলিশ সদস্যসহ আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকায় বোমা অপসারণ করতে গিয়ে পুলিশের উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হয়েছে।


মঙ্গলবার
(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান
, বড় কাসবা এলাকার মাসুম হাওলাদারের বাথরুমে বোমা রেখে যায় দুর্বৃত্তরা। সেই বোমা সকালে অপসারণ করতে যায় গৌরনদী মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কস্টেবল মো. মিজান এবং বাড়ির মালিক মাসুম হাওলাদার।


এ সময় বোমার বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হন। আহত ২ পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের
– ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গৌরনদী মডেল থানার পরিদর্শক
(তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদার বাড়ির বাথরুমে ব্যাগভর্তি বোমা রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। সকালে গৃহকর্তা মাসুম হাওলাদার বাথরুমে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে ৯৯৯ ফোন দেন। ফোন পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে বোমা অপসারণের কাজ শুরু করে।


ব্যাগভর্তি ৬
–৭টি বোমা উদ্ধার করে পানির বালতিতে রাখতে গেলে এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে বালতি উড়ে যায়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে গৌরনদী মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হয়।


গৌরনদী মডেল থানার পরিদর্শক
(তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।