মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে (২৭ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ‘বৃষ্টি যে একেবারেই থেমে যাবে এমন নয়, তবে আগামীকাল (শুক্রবার) থেকে এর পরিমাণ কমতে শুরু করবে। তারপর তাপমাত্রা বাড়বে।’

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বুধবার সারা দিনই দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সারা দেশে বৃষ্টি হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতী ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More