শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল

আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি দিন।

ঐতিহাসিক দিবস উদযাপনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ভিড় জমতে থাকে। কিন্তু এই জনসমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয়েছে।

যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে।

পুরান ঢাকা থেকে আসা রাকিবুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। ছাত্র–জনতার আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এই দিনকে স্মরণ করতে আমাদের এই অংশগ্রহণ।

সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, ৩৬ জুলাই অবিরাম আন্দোলনে স্বৈরাচার হাসিনা পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আজ সেই ইতিহাসের দিন।

মগবাজার এলাকা থেকে আসা এক তরুণ বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাই আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।

ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, জুলাই জাগরণ আমাদের আত্মার লড়াই। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগ উপ–পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশে ইউনিফর্ম ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এসএ