শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃষ্টিতে ডুবল রাজধানীর পথঘাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টিতে ডুবল রাজধানীর পথঘাট

বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকার পথঘাট। কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন চাকরিজীবী ও পথচারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে জানা যায়, বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বিশেষ করে পুরানা পল্টন, ধানমন্ডি, তেজগাঁও ও মগবাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, বংশাল, বকশীবাজার, সাতরাস্তাসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. খলিলুর রহমান রাত সাড়ে ৯টায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঢাকায় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরববর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।