শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নরসিংদীর শিবপুর ও আশপাশের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি২।

এতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য আগামীকাল বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।

এছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শাটডাউন কার্যকর থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More