শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, হোমিও ডাক্তার আটক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু, হোমিও ডাক্তার আটক
আটক হোমিও ডাক্তার রেজাউল ইসলাম

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহেল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২ মার্চ দিবাগত রাতে অ্যালকোহল পান করে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫) মারা যান।

এরপর বিষাক্ত অ্যালকোহল পানে মারা যাওয়া জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের রেজা হোমিও হলের মালিক ডাক্তার রেজাকে আসামি করে মামলা দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম মোল্লা জানান, অ্যালকোহল পানে তিন জনের মৃত্যুর পর থেকে হোমিও চিকিৎসক রেজা পলাতক ছিল। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত