শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব শিক্ষক দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ (৫ অক্টোবর)। গুণী শিক্ষকদের সম্মান জানানো এবং তাদের অবদান স্মরণ করার জন্য ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো, “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও আজ দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

শিক্ষক দিবস উদযাপনের অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য মনোনীত ১২ জন শিক্ষকের সংবর্ধনা প্রদান করা হবে। প্রাথমিকভাবে মোট ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল, যাদের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয় এবং ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে এটি উদযাপন শুরু হয়। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর সরকারিভাবে দিবসটি পালন করা হয়।