দীপ্ত নিউজ
খেলা

বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম দ্রুততম মানব বাংলাদেশের ইমরানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম দ্রুততম মানব বাংলাদেশের ইমরানুর রহমান

বিশ্ব অ্যাথলেটিক্সে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শনিবার (১৯ আগস্ট) হাঙ্গেরির বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে ইমরান প্রথম হয়েছেন। ইমরানুর ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন।

বিষয় নিশ্চিত করে হাঙ্গেরীর বুদাপেস্ট থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।

তিনি আরও জানান, প্রাথমিক পর্বটি মূলত বাছাই রাউন্ড। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়। সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীররা মূল পর্বে জায়গা করে নেন।

ইমরান প্রাথমিক পর্বে নিজের হিটে প্রথম হওয়ায় রাউন্ড এক উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় আনুমানিক রাত পৌনে বারোটা) সে পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

গত বছর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও ইমরান একটি ধাপ উত্তীর্ণ হয়েছিলেন। বাংলাদেশের দ্রততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে ৬০ মিটার এশিয়ান ইনডোরে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।