বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নৌ অবরোধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১২৩ ডলারে দাঁড়িয়েছে, যা গত চার বছরে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক মূল্য ব্রেন্ট ক্রুড, ব্যারেল প্রতি ১২০ ছাড়িয়ে যায় এবং অল্প সময়ের জন্য ১২৫ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জুন ফিউচারের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ২ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ‘হরমুজ প্রণালিপুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায়, মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় গত ১২ দিন ধরে তেলের দাম পুনরায় বাড়ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More