১.২K
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া জুন মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৬৮৬ দশমিক ২০ ডলারে নেমেছে।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনামের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ।